বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ Time View

চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

বাবলু বড়ুয়া,ব্যুরো প্রধান চট্টগ্রাম:-চট্টগ্রামে ডিবি পুলিশের জোরালো অভিযানে, উদ্ধার লুট হওয়া সরকারি পিস্তলসহ বিপুল মাদক চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ(ডিবি)পশ্চিম ও বন্দর বিভাগের ধারাবাহিক বিশেষ অভিযানে লুট হওয়া একটি সরকারি বিদেশি পিস্তল উদ্ধার,বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট,গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা জব্দসহ একাধিক আসামীকে গ্রেফতার করা হয়েছে।নগরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং অস্ত্র-মাদক নিয়ন্ত্রণে চলমান অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালিত হয়।পৃথক তিনটি ঘটনায় পাওয়া সাফল্যে নগরবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশ সূত্র জানায়,পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় গত ১৪ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে খুলশী থানার মতিঝর্না এলাকায় অভিযান চালায় ডিবি পশ্চিম বিভাগের একটি টিম।সেখানে মিনহাজ উদ্দিন রাহিম(২১) নামে এক যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়,২০২৪ সালের ৫ আগস্ট পলাতক আসামী আমীর হোসেনকে সঙ্গে নিয়ে ডবলমুরিং থানায় প্রবেশ করে একটি বিদেশি পিস্তল লুট করে।

মিনহাজ আরও স্বীকার করে,লুট করা অস্ত্রটি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার,ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ব্যবহার করা হয়।পরবর্তীতে সে অস্ত্রটি ৫০ হাজার টাকায় আমীর হোসেনের কাছে বিক্রি করে দেয়।তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশীর লালখান বাজার তুলাপুকুর পাড় এলাকায় আমীর হোসেনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।পরে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে টিনের চালের নিচে রাখা একটি ব্যাগ থেকে একটি সচল ৯ এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়,যা মিনহাজ শনাক্ত করে লুট হওয়া সরকারি অস্ত্র হিসেবে।

পুলিশ জানায়,পলাতক আমীর হোসেনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় হত্যা মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।

এদিকে,১৩ এপ্রিল রাতে পাহাড়তলী থানার মাইট্ট্যাল্লাপাড়া এলাকায় আরেক অভিযানে মোঃ মাঈনুদ্দীন(২৩)নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১,৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে,বন্দর বিভাগের পৃথক অভিযানে আকবরশাহ এলাকায় মোঃ মহসিন(২৪)ও মোঃ জহির(৪২)নামে দুই মাদককারবারীকে আটক করে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এছাড়া চান্দগাঁও এলাকায় আরেক অভিযানে ইমাম হোসেন ওরফে ফাহিম(২৬)নামে এক ব্যক্তিকে আটক করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা,৩৪৫ পুরিয়া গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশের মতে জানা যায়,আটককৃতরা সংঘবদ্ধভাবে মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল এবং তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল।তাদের বিরুদ্ধে আগের কোনো মামলা রয়েছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,নগরীতে অপরাধ, অস্ত্রবাজি ও মাদক নির্মূলে ডিবির অভিযান আরও জোরদার করা হয়েছে।কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ডিবির এসব অভিযানে একদিকে যেমন অপরাধীরা চাপে পড়েছে,অন্যদিকে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধও বেড়েছে।নগরবাসীর প্রত্যাশা,এ ধরনের অভিযান অব্যাহত থাকলে চট্টগ্রাম আরও নিরাপদ ও মাদকমুক্ত নগরীতে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category