সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

পাটগ্রাম(লালমনিরহাট) প্রতিনিধিঃ-
লালমনিরহাটের পাটগ্রামে তীব্র শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থায় বসেছে শীত। ফলে শীতের দাপটে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ।ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।কাজে বের হতে পারছে না কর্মজীবী মানুষ ।কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীতকষ্টে পড়েছে নদ-নদী তীরবর্তী চরের বাসিন্দারা।

এদিকে কুয়াশার কারণে জেলার বিভিন্ন স্থানে দিনের বেলায় স্পষ্টভাবে সূর্যের মুখ দেখা যায়নি।কোথাও কোথাও পরিস্থিতি এমন যে,ভোর ও সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা।ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল।শীতের কারণে ফসল ও বোরো বীজের অনেক ক্ষতি হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৮টার দিকে তাপমাত্রার পারদ নেমেছে ১১ দশমিক ৬ ডিগ্রিতে।দিনের বেলায় সূর্যের দেখা না মেলায় তীব্র শীতে ভোগান্তি বেড়েছে জনজীবনে।বিশেষ করে সন্ধ্যার পর থেকে ঘনকুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তা-ঘাট ও হাটবাজার।রাতে বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা।হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা।

পাটগ্রাম উপজেলার রিকশাচালক রেজাউল করিম বলেন, রিকশার হাতলে হাত রাখা যায় না। হাত-পা নিঃস্তেজ হয়ে যায়।খুব কষ্টে একবেলা রিকশা চালাচ্ছি।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সুবল চন্দ্র সময়ের কাগজ জানিয়েছেন,বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত লালমনিরহাট ও এর আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।দুই একদিনে এ তাপমাত্রা আরও কমে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category