
গাজীপুর সালনা হাইওয়ে থানা পুলিশের ওপেন হাউজ ডে
এলিজা পারভীন লিজা ষ্টাফ রিপোর্টারঃ- গাজীপুরের সালনায় সালনা হাইওয়ে থানা পুলিশের উদ্দ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৬ জানুয়ারি) সকালে সালনায় হাইওয়ে থানার উদ্দ্যোগে হাইওয়ে থানা কার্যালয়ে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন এক পুলিশ সদস্য।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ,সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম,সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম,গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো:আবু বকর সিদ্দিক,সহ-সভাপতি জাহাঙ্গীর সনজু,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ,গাজীপুর সদর প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদিকা এলিজা পারভীন লিজা,কমিউনিটি পুলিশের বাঘের বাজারের সভাপতি শাহীন,অটো চালক,লাইনম্যান সহ কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ। অটোচালকরা শুধুমাত্র অটোরিকশা ঘুরানোর জন্য মহাসড়ক ব্যবহারের অনুমতি চেয়েছেন।
এসময় বক্তব্যে গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ আবু বকর সিদ্দিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।এর মধ্যে হাইওয়ে তে অটো চলাচলে দূর্ঘটনা বৃদ্ধি,মহাসড়কের দুই পাশে অবৈধ জ্বালানী তেলের দোকান,মহাসড়কের দুই পাশে গাড়ি পার্কিং,মহাসড়কে বাজার বসানো বিশেষ করে ভবানীপুর বাজারের একাধিক দূর্ঘটনার কথা তিনি স্মরণ করেন,এছাড়াও গাড়ির ওয়ার্কসপ ও গ্যারেজের গাড়ি মহাসড়কে দাঁড় করানো বিষয়ে অবহিত করেন তিনি।
সালনা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ সালেহ আহমেদ সকর বক্তব্য শোনে তা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।