
গাইবান্ধার সাঘাটায় কম্বল বিতরণ
মাসুদ রানা,গাইবান্ধা প্রতিনিধি:আন্তরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ” এমন স্লোগানে কম্বল বিতরণ করেছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র বোনাড়পাড়া শাখা
প্রশিকা বোনারপাড়া শাখার আয়োজনে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রশিকা বাংলাদেশের একটি বে-সরকারী উন্নয়ন সংস্থা। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের দরিদ্র জনগণের ভাগ্যো উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশিকার প্রধান নির্বাহী অফিসার জনাব, সিরাজুল ইসলামের পৃষ্টপোষকতায় দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসুচির আওতায় প্রতিবছরের ন্যায় এবছরও গাইবান্ধা জেলার জন্য ১২০০টি কম্বল বরাদ্দ করেছেন। এই কম্বলগুলো গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর, সাঘাটা ও পলাশবাড়ী উপজেলায় প্রশিকার বিভিন্ন শাখা অফিস থেকে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
আজ (১৪ জানুয়ারী ) রবিবার বিকাল ৩.০০ ঘটিকায় প্রথমদিনে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন এ কম্বল বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব, মো: ইসাহাক আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, পবিত্র কুমার ইনচার্জ বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক জনাব, মো:কামরুজ্জামান ছামাদ, প্রশিকার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও পূনবার্সন কর্মসুচির উপপরিচালক ও বিভাগ প্রধান জনাব মোঃনুরুল ইসলাম রেনু, পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব, মো: বেলাল হোসেন, নয়াবন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব, মোছা: মেরিনা আক্তার প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশিকা গাইবান্ধা উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক জনাব, মোঃ রিপন খান, কালিরবাজার শাখার শাখা ব্যবস্থাপক জনাব, মো: সাইফুল ইসলাম, বাদিয়াখালী শাখার শাখা ব্যবস্থাপক জনাব, মো: আলতাফ হোসেন, নাকাইহাট শাখার শাখা ব্যবস্থাপক জনাব, মো: সুজন আলী, উন্নয়ন কর্মী মো: শামীম মিয়া,অলক কুমার, মোছা: পারভীন আক্তার, জন ফ্লেবিয়ান গোমেজ, মো: মনির আহম্মেদ, মুকুল কুমার, মো: রোহান মিয়া, মো: শফিকুল ইসলাম, মো: আনিছুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক জনাব আনন্দ মোহন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বোনারপাড়া শাখার শাখা ব্যবস্থাপক জনাব, মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ প্রশিকার বিভিন্ন কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন। সার্বিক সহযোগীতায় ছিলেন প্রশিকা গাইবান্ধা ও ফুলছড়ি উন্নয়ন এলাকার সর্বস্তরের কর্মীবৃন্দ।
এসময় দুই শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে প্রশিকা বোনারপাড়া শাখার পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অতিথিরা।