শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

গফরগাঁওয়ে রেললাইনের স্লিপার চুরি করতে গিয়ে আটক -১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

ময়মনসিংহ প্রতিনিধি:
ঢাকা থেকে ময়মনসিংহ জামালপুর এবং মোহনগঞ্জগামী রেলপথে ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের স্লিপার চুরি করতে গিয়ে স্লিপারের পিন খুলার সময় ডিউটিরত আনসার বাহিনী হাতে মোঃ আশিক মিয়া (২৫) নামে একজন আটক হয়েছে।সে গফরগাঁও ইউনিয়নের শিলাসী গ্রামের নজরুল ইসলামের ছেলে।আজ (১২ জানুয়ারি) শুক্রবার সকাল সকাল ৯:৩০ মিনিটের দিকে গফরগাঁও উপজেলার ৭ নং পয়েন্ট(বাসুটিয়া বাজার হতে হাতিখোলা বাজার ধানের খলা) থেকে তাকে আটক করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেন গফরগাঁও উপজেলা আনসার বাহির কর্মকর্তা আব্দুল হামিদ খান। আটককৃত আশিক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা গুশিংগা ইউনিয়নের হাইটকারচালা গ্রামের স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা গেছে,রেললাইন নাশকতা করে বিশৃংখলা করার লক্ষ্যে বাসুটিয়া এলাকায় উত্তর পাশে রেললাইনের প্যানেল ক্লিপ খুলতে থাকে পরে ডিউটিরত একদল আনসার বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করে যুবক। আনসার টিমের সদস্যরা হলেন, উপজেলা সহকারী কমান্ডার সুরুজ মিয়া,সিরাজ মিয়া, মতিন,দলনেতা হুমায়ুন কবীর,কমান্ডার শওকত আলী। এ অবস্থায় ধাওয়া করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮/১০ প্যানেল ক্লিপ উদ্ধার করা হয়েছে।

গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খোকন রেললাইন থেকে স্লিপারের প্যানেল ক্লিপ খুলে নেয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গফরগাঁও উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক নাজমুল মামুন বলেন আটককৃত দুস্কৃতি কারীকে স্থানীয় ইউ.পি চেয়ারম্যানের উপস্থিতিতে গফরগাঁও জি,আর, পি পুলিশ ফাড়িতে সোপর্দ করা হয়।

গফরগাঁও উপজেলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম খান দৈনিক প্রতিদিনের কাগজকে বলেন এব্যপারে রেলওয়ে আইনে মামলার প্রস্তুতি চলছে, মুঠোফোনে তিনি বলেন তাকে ময়মনসিংহ আদালতে হাজির করার জন্য আনা হয়েছে।বর্তমানে তাকে ময়মনসিংহ জেলা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আটক রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category