বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

গদখালী রেলস্টেশন চালুর দাবিতে রেলপথ অবরোধ বাধা পড়লো বেনাপোল এক্সপ্রেস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৮২ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি::যশোরের ঐতিহ্যবাহী গদখালী রেলস্টেশন পুনরায় চালুর দাবিতে এবার একট্টা হয়েছে এলাকাবাসী। রোববার ১৫ জুলাই ঝিকরগাছা উপজেলার এ রেলস্টেশনটি চালুর দাবিতে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ও বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি একাত্ম হয়ে স্থানীয় পেশাজীবী মানুষের সাথে নিয়ে রেলপথ অবরোধ করেছে।

দীর্ঘদিন বন্ধ থাকা এ রেলস্টেশনটি পুনরায় চালু করার জন্য স্থানীয়রা দীর্ঘদিন আন্দোলন করলেও কোনো প্রতিকার পাচ্ছে না। এসময় স্থানীয়রা বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি গদখালী এলাকায় পৌছালে ট্রেনটি আটকে দেন। অবরোধে শত শত স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। এ নিয়ে তারা প্রশাসনের কাছে সাতদফা দাবি জানিয়েছেন।

অবরোধকারীরা বলেন, গদখালী রেলস্টেশনটি চালু হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হবে। এছাড়া এলাকার অর্থনীতিরও উন্নতি হবে। কারণ দেশে ফুলের রাজধানী হিসেবে পরিচিতি গদখালী এলাকা। দেশের ফুলের চাহিদার ৭০ শতাংশই যোগান দেয় এলাকার চাষিরা। দূর-দূরান্ত থেকে বেপারিরা এসে এখান থেকে ফুল কিনে নিয়ে যায়। সাধারণত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, খুলনার বেপারিরা ফুল কিনতে আসেন। সেক্ষেত্রে দেশের সকল অঞ্চলের মানুষের সুবিধার্থে এই গদখালী রেলস্টেশনটি দ্রুতই চালু করার দাবি জানান তারা।

অবরোধে উপস্থিত ছিলেন যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আহবায়ক জিল্লুর রহমান ভিটু, যুগ্ম আহবায়ক অ্যাড. আমিনুর রহমান হিরু, সদস্য এস এম হাবিব, ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ এলাকার সকল পেশাজীবী মানুষ। এছাড়া অবরোধে সংহতি জানিয়ে অংশগ্রহন করে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি, বাংলাদেশ প্রেসক্লাব, সেবা সংগঠন ঝিকরগাছা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিষদ, রিপোটার্স ক্লাব ঝিকরগাছা, ঝিকরগাছা কৃষক সমিতি, গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি, গদখালী উদীচী শিল্পীগোষ্ঠী, স্বজন চক্র গদখালী, পানিসারা গ্রাম উন্নয়ন কমিটি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category