শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

খাগড়াছড়ির ৭জন পেলেন সেরা করদাতা সম্মাননা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫২ Time View

খাগড়াছড়ি প্রতিনিধি:- খাগড়াছড়িতে দীর্ঘ সময় করদাতা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন মো.সাহাব উদ্দিন ও উজ্জ্বল কুমার ধর। সর্বোচ্চ করদাতা ক্যাটেগরিতে মো. নুর আলম,এস অনন্ত বিকাশ ত্রিপুরা ও মোসাম্মৎ ফরিদা আক্তার,সর্বোচ্চ নারী করদাতা ক্যাটেগরিতে বিউটি দেব এবং তরুণ ক্যাটাগরিতে মো.জাহাঙ্গীর আলম বাদশাসহ ৭জন সম্মাননা পেয়েছেন। মঙ্গলবার(১২ ডিসেম্বর) নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম আয়কর বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র দেয়া হয়। বাণিজ্যিক নগর চট্টগ্রামে গত ২০২২-২৩ করবর্ষের জন্য চার ক্যাটাগরিতে ৪২ সেরা করদাতাকে সম্মাননা জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার। চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কর কমিশনার মো.শাহাদাৎ হোসেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহাবুবুল আলম,চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ এবং চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহম্মদ মামুন।

প্রসঙ্গত,২০২২-২৩ কর বর্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম জেলা,খাগড়াছড়ি,রাঙামাটি,বান্দরবান ও কক্সবাজারে চার ক্যাটাগরিতে ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category