বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এইচএম কামাল হোসেন চলে গেলেন-না ফেরার দেশে

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২৬ Time View

কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এইচএম কামাল হোসেন চলে গেলেন-না ফেরার দেশে

শেখ কামরুজ্জামান(রানা),কোটালীপাড়া,(গোপালগঞ্জ)প্রতিনিধি:-কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কামাল হোসেন আর নেই। তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার বিকেল সোয়া ৪ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃতকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

তার মৃত্যুতে জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এইচ এফ এম জাহাঙ্গীর হোসেন এবং কোটালীপাড়া প্রেসক্লাব সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, এইসএম কামাল হোসেন দীর্ঘদিন ধরে শ্বাস কষ্ট, ডায়াবেটিস ও কিডনী জনিত সমস্যায় ভুগছিলেন। গত কয়েক দিন আগে তিনি নিজ বাড়ীতে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউ তে রেখে চিকিৎসা দিতে থাকেন। চিকিৎসারত অবস্থায় শুক্রবার সোয়া ৪টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শনিবার স্থানীয় কুরপালা মাদরাসা মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই কন্যা, এক পুত্র সন্তান সহ অসংখ গুনগ্রাহী রেখে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category