শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

কোটালীপাড়ায় সাংবাদিককে মেরে ফেলার হুমকি দিলেন আওয়ামী লীগ নেতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২২৪ Time View

শেখ কামরুজ্জামান (রানা) ::গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার এক ব্যবসায়ীর অনৈতিক কার্যকলাপ তুলে ধরায় মাহাবুব সুলতান নামের নামের এক সাংবাদিককে মেরে ফেলা ও চাঁদাবাজি মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।এঘটনায় সাংবাদিক মাহাবুব সুলতান গত মঙ্গলবার (২৭ আগস্ট) কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পত্রের বর্ননা থেকে জানা যায়, গত সোমবার (২৬আগস্ট) সাংবাদিক মাহাবুব সুলতান তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোটালীপাড়ার পল্ট্রি ও ফিসফিড ব্যবসায়ী হান্নান মোল্লার বিরুদ্ধে সরকারি যায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ, বিভিন্ন এলাকার ক্ষুদ্র পোল্ট্রি মুরগি ও মৎস খামারিদের কাছ থেকে ফাঁকা চেক নিয়ে প্রতারণা মামলা দিয়ে হয়রানি ও নারী কেলেঙ্কারি ঘটানোর বিষয়ে মন্তব্য করেন। মন্তব্য টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উপজেলা ব্যাপী ব্যপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে পোল্ট্রি ও ফিসফিড ব্যবসায়ী হান্নান মোল্লা সাংবাদিক মাহাবুব সুলতানের উপর ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার (২৭আগস্ট) প্রথমে লোক মাধ্যমে ও পরে তার নিজ ০১৭১৫০৬৮৭৮১ মোবাইল নম্বর থেকে সাংবাদিক মাহাবুব সুলতানকে ১০লক্ষ টাকার চাঁদাবাজি মামলা দেওয়ার হুমকি দেন।

এবিষয়ে মাহাবুব সুলতান সাংবাদিকদের জানান, আমি জনস্বার্থে ভূমিদস্যু, প্রতারক ও নারী খেকো হান্নান মোল্লার অনৈতিকতা তুলে ধরায় তিনি আমার উপর ক্ষিপ্ত হয়েছেন। আমাকে মোবাইল ফোনে হুমকি দিয়ে ১০লক্ষ টাকার চাঁদাবাজি মামলার ভয়ভীতি দেখিয়েছেন। আমি নিরুপায় হয়ে কোটালীপাড়া থানায় অভিযোগ করেছি। আশা করছি থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম বলেন, সাংবাদিক মাহাবুব সুলতান ব্যবসায়ী হান্নান মোল্লার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি মামলার হুমকি দেওয়ার বিষয়ে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে অভিযুক্ত পোল্ট্রি ও ফিসফিড ব্যবসায়ী হান্নান মোল্লা তার বিরুদ্ধে করা সকল অপপ্রচার ও অভিযোগ অস্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category