বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

কুড়িগ্রামের পাখি প্রেমিক গুলিবিদ্ধ পাখিকে বাঁচাতে হাসপাতালে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের শিকারীর গুলিতে আহত একটি পাখিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়িগ্রাম প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসেন পাখি প্রেমিক জহুরুল ইসলাম লিটু। গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৭টার দিকে কুড়িগ্রাম প্রাণিসম্পদ অফিসে হাড়গিলা নামের পাখিটির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সদরের মোগল বাসা ইউনিয়ন থেকে পাখিটিকে উদ্ধার করে জহুরুল ইসলাম লিটু নামের এক ব্যক্তি। কুড়িগ্রাম পৌর শহরের বাসিন্দা জহুরুল ইসলাম । পাখিটিকে প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসায় প্রশংসায় ভাসছেন জহুরুল ইসলাম লিটু। স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল ইসলাম পাখিটা নিয়ে চিকিৎসার জন্য নিয়ে আসছে। কেউ একজন পাখিটিকে গুলি করেছে। দেখে খুবই ভালো লাগলো যে,পাখিকে বাঁচাতে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যেহেতু পাখি প্রাকৃতিক সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা করে। দোয়া করি পাখিটি বেঁচে থাকুক। জহুরুল ইসলাম লিটু বলেন, আজ দুপুরের দিকে একটি পাখি পেয়েছি। দেখি কেউ একজন গুলি করেছে। তাকে বাঁচাতে কুড়িগ্রাম প্রাণিসম্পদ হাসপাতালে এসেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি। ডাক্তার ওষুধ লিখে দিয়েছে। খাওয়ানোর পর দেখি কি অবস্থা দাঁড়ায়। পাখিটি আমার হেফাজতেই থাকবে। কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুন বলেন,একটি আহত পাখিকে নিয়ে আসা হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছু ওষুধ লিখে দিয়েছি। আশা করা যাচ্ছে পাখিটি সুস্থ হয়ে আগের মতো স্বাভাবিক হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category