
মাসুদ পারভেজ:
তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান হৃদয়ে ধারণ করে আসন্ন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ আজমিরা সুলতানা (পাখি)
প্রার্থী হচ্ছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদোপ্রার্থী ইতোমধ্যেই উপজেলাবাসীকে পোস্টারের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে নিজের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন।
সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার আদায় নিয়ে এরই ধারাবাহিকতায় এবার জনপ্রতিনিধি হয়ে সরাসরি মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আজমিরা সুলতানা (পাখি) বলেন, তরুণ তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’, এরই অংশ হিসেবে কালিগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই।
তিনি জানান, আসন্ন কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হওয়ার হয়েছি। ভোটের মালিক জনগণ। তারাই তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন আগামীর নেতৃত্ব।
আজমিরা সুলতানা (পাখি) সাতক্ষীরা জেলা যুব মহিলা লিগের সাংগঠনিক সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম নাসির উদ্দিনের স্ত্রী। সে ইতিমধ্যে উপজেলা আওয়ামী লীগের কার্যনিবাহি সদস্য, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ও সাধারন মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন।
তার নির্বাচনী এলাকায় কালিগঞ্জ উপজেলার হাট-বাজার, পথে-প্রান্তরে ও পাড়া-মহল্লায় বিরামহীন নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আজমিরা সুলতানা (পাখি) আশাবাদী তিনি এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন।
সাধারন মানুষের মধ্যেও আজমিরা সুলতানা (পাখি) এবার আলোচনায় রয়েছেন বিশেষ করে তরুন তরুণী নারী পুরুষ ভোটারদের মধ্যে।
আজমিরা সুলতানা (পাখি) বলেন, যদি তিনি এবার জয়ী হন তাহলে আধুনিক কালিগঞ্জ গঠনে তার উন্নয়ন ও মহিলা শিশু তরুণ তরুণী গরীব মেহনতি মানুষের জন্য কাজ করে যাবেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজমিরা সুলতানা (পাখি) ব্যাপকভাবে গণসংযোগ করছেন উপজেলাবাসীর দ্বারে দ্বারে দোয়া প্রার্থনা করছে৷
তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতি সঙ্গে জড়িত আছি। এবার আমি আশাবাদী জনগণ আমাকে এবার বিপুল ভোটে বিজয়ী করবেন।