শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

কালিগঞ্জে দস্যুতার শিকার হল সুশান্তের পরিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২১৯ Time View

মাসুদ পারভেজঃ

প্রাচীর, বাড়ির গেটের তালা ও সিসি ক্যামেরা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে গৃহকর্তা সহ পরিবারের সদস্যের এক ঘরে হাত বেঁধে জিম্মি করে নগদ ৫-৬ লক্ষ টাকা ৫-৬ ভরি স্বর্ণ সহ ১৩-১৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ৩/৪ জনের দস্যু দলের সদস্যরা।

দস্যুতা শেষে গৃহকর্তা সুশান্তের ডাক-চিৎকারে গ্রামবাসী ধাওয়া করলে দস্যুরা পালিয়ে যায়। কিন্তু পরিবারের সদস্যদের গুরুতর আহত খবর পাওয়া যায়নি।

ঘটনাটি ঘটেছে বুধবার (৩ এপ্রিল) রাত দেড়টা থেকে ২ টা দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উযায়মারী গ্রামের মৃত সুবৎ কুমার ঘোসের ছেলে মুদি ও গম, ভুষির দোকানদার গৃহকর্তা সুশান্ত ঘোষের বাড়িতে।

খবর পাওয়ার সাথে সাথে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিন এর নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) ইদরিসুর রহমান, উপ-উপপরিদর্শক সিয়াবুল ইসলাম, ফাহাদ হোসেন, সুদেব পালসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে বেলা ১২ টার দিকে পুনারায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহিন এবং সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত কাজে ব্যস্ত থাকায় এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

এবিষয়ে অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দস্যুদের গ্রেপ্তার করার চেষ্টাও অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category