রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

কালিগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল দেবহাটায় উদ্ধার/ মালিক পক্ষের কাছে হস্তান্তর

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩৮৪ Time View

মাসুদ পারভেজ:
কালিগঞ্জ থেকে চুরি করে যাওয়ার পথে ডিবি পুলিশের টহল টিমের সামনে পড়ে চুরিকৃত মোটরসাইকেল ফেলে পালিয়েছে চোরচক্র। প্রায় এক সপ্তাহ পর চুরি হওয়া মোটরসাইকেল ফেরত পেয়েছে ভুক্তভোগী মালিক শেখ শাহাজান বাদশা।

মোটরসাইকেলের মালিক উপজেলা সদরের বাজারগ্রামের শেখ আব্দুর রউফের ছেলে শাহাজান বাদশা জানান, ১৩ মার্চ (বুধবার) মহৎপুর সরকারি কবরস্থান সংলগ্ন রওজাতুল জান্নাহ ক্বারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে তারাবিহ নামাজ পড়তে গেলে বাইরে রাখা হিরো হোন্ডা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।

এঘটনায় রাতেই থানায় সাধারণ ডায়েরী করা হয়। মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার পথে দেবহাটার সখীপুর স্বাস্থ্য কমেপ্লেক্সের সামনে পুলিশের টহল গাড়ি দেখে মোটরসাইকেল রাস্তার পাশে রেখে পালিয়ে যায় চোরচক্র। পরবর্তীতে মোটরসাইকেলের বিষয়ে সাধারণ ডায়েরীর সূত্র ধরে মোটরসাইকেল উদ্ধারের ঘটনা কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। এরপর মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করে মালিকানা নিশ্চিত হওয়ার পর সেটি শেখ শাহাজান বাদশার নিকট হস্তান্তর করেন জেলা ডিবি পুলিশের কর্মকর্তাবৃন্দ।

চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর উপপরিদর্শক আহম্মাদ কবির, সহকারী উপপরিদর্শক জামাল হোসেন ও কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category