রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

কালিগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে সাতক্ষীরা-৪ আসনের এমপি প্রার্থী দোলন এর মতবিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ Time View

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ- সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন কালিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেলিন এর সভাপতিত্বে সভায় এসএম আতাউল হক দোলন তার নির্বাচনী এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবগত করার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারও ঘোষিত হয়েছে। আমি নির্বাচিত হলে নির্বাচনী ইশতেহার অনুযায়ী মানুষের আশা আকাঙ্খা পূরণে নিরলস প্রচেষ্টা চালাবো। বিভিন্ন এলাকায় প্রয়োজন অনুযায়ী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার পাশাপাশি কালিগঞ্জ ও শ্যামনগর এলাকায় সুষম উন্নয়ন করবো এবং সুশাসন নিশ্চিত করবো। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন আনন্দমূখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। এই নির্বাচনে সকলকে ভোটাধিকার প্রয়োগ করে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশী-বিদেশী চক্র ষড়যন্ত্র করছে। তবে তাদের এ ষড়যন্ত্র সফল হবে না। সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন এসএম আতাউল হক দোলন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ শাহীনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিচ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার বাবুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ,যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন,সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী,সাংবাদিক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু,শেখ শরিফুল ইসলাম,নাজমুল আলম, ইলাদেবী মল্লিক,শেখ আল নূর আহমেদ ইমন প্রমুখ।

এ সময় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু,দপ্তর সম্পাদক জামাল উদ্দীন,প্রেসক্লাবের সহ-সভাপতি শিক্ষক আফজাল হোসেন,কার্যনির্বাহী সদস্য জিএম মামুন, ফজলুল হক,রফিকুল ইসলাম,আবুল কালাম বিন আকবারসহ রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category