মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

কাজিপুরে শ্রমিক লীগের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

লিমন খান : কাজিপুর(সিরাজগঞ্জ ) প্রতিনিধি:-
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা শ্রমিকলীগের আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৬ ডিসেম্বর ) সোমবার রাতে মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা জান্নাতুল নাঈম কবরস্থান সংলগ্ন মাঠে এক নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় সংসদ সদস্য সিরাজগঞ্জ-১ কাজিপুর। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জয় বলেন,ছালাভরা গ্রামটি যমুনা নদী বিধোত একটি গ্রাম। এই গ্রামকে রক্ষা করতে আমার পিতা মোহাম্মদ নাসিম বাদ নির্মাণ করেছে। যার কারনে এই গ্রামের মানুষ আজ শান্তিতে ঘরে থাকতে পারছে। ঘরে ঘরে পেয়েছে বিদ্যুৎ বাড়ির সামনে রয়েছে পাকা রাস্তা। গড়ে উঠেছে কাট শিল্প। এ সকল কিছুই সম্ভব হয়েছে উন্নয়নের অগ্রদূত জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। তাই প্রধানমন্ত্রীর কাছে আমরা ঋণী। সামনে নির্বাচন,নৌকা মার্কায় ভোট দিয়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে । এ সময় সকল ভোটারদের কাছে উন্নয়নের কথা তুলে ধরে। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি ভোট। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধার রেফাস উদ্দিন মাস্টার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,ভাইস চেয়ারম্যান দিন মোহাম্মদ বাবলু,শ্রমিকলীগের সভাপতি আব্দুল মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা চয়ন সহ শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category