বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

কবি পুষ্পিতা রায়ের“মায়ার অদৃশ্য অনুভূতি”কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২১৮ Time View

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর প্রতিনিধিঃ-
দিনাজপুরের এক অভিজাত রেস্তোরায় নানা আয়োজনের মধ্যে দিয়ে এবং দিনাজপুরের গুনি সাহিত্যিক,কবি, গবেষকবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত হলো কবি পুষ্পিতা রায়ের একক প্রথম কাব্যগ্রন্থ “মায়ার অদৃশ্য অনুভূতি”র মোড়ক উন্মোচন।
আর্ন্তজাতিক সাহিত্য সংগঠন‘শব্দস্বর’এর উপদেষ্টা জলিল আহম্মেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কবি পুষ্পিতা রায়। প্রধান আলোচ্যক হিসেবে কাব্যগ্রন্থের উপর আলোচনা করেন বীরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও গবেষক ড. মাসুদুল হক, শব্দস্বর এর সভাপতি কবি বাবুল চৌধুরী, সাধারণ সম্পাদক দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ লাল মিয়া, শব্দস্বর এর উপদেষ্টা মাহাবুবা বেগম, সিনিয়র সহ-সভাপতি সুলতানা বেগম, কবি বাসব রায়, বিধান দত্ত, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, কবি পপি দাস হাসদাক, কবি তুষার শুভ্র বসাক, কবি কমল কুজুর, গবেষক মোঃ ছায়েদ আলী, কবি ইয়াসমিন আরা রানু, কবি কাশী কুমার দাস ঝন্টু। এসময় পুষ্পিতা রায়ের স্বামী হৃষিকেশ দেব শর্মা ও তার পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ছড়াকার নিরঞ্জন হীরা। বক্তারা বলেন, কবিতা নিয়েই স্বপ্নের জাল বুনেন কবি পুষ্পিতা রায়। অনন্ত ঐশ্বর্যের মতো এ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা জীবনের অভিজ্ঞতা গভীর উপলব্ধি আর মননবোধের বহি:প্রকাশ। “মায়ার অদৃশ্য অনুভূতি” কাব্যগ্রন্থে ২৮টি কবিতা স্থান পেয়েছে। “মা” কবিতা দিয়ে কবি পুষ্পিতা রায় তার প্রথম কাব্যগ্রন্থ “মায়ার অদৃশ্য অনুভূতি” শুরু করে “মানবতার ফেরিওয়ালা” কবিতা দিয়ে শেষ করেছেন। উপস্থিত গুনিজন আলোচ্যকরা আশাবাদী আগামীতেও কবি পুষ্পিতা রায় এ ধরণের কাব্যগ্রন্থ প্রকাশ করে দিনাজপুরের সাহিত্য অঙ্গনকে আলোকিত করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category