মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

কক্সবাজারের র‍্যাবের জালে পেকুয়ার দুই অস্ত্র ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

জামাল উদ্দীন -কক্সবাজার প্রতিনিধি:- কক্সবাজারের পেকুয়া দক্ষিণ মেহেরনামা এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করার দাবী করেছে র‌্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে র‍্যাব-১৫। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় র‌্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
এতে বলা হয়,সোমবার (২৫ ডিসেম্বর) রাতে পেকুয়া দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া এলাকায় চকরিয়া-পেকুয়াগামী পাকা সড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। এসময় আটককৃতদের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে ২টি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার এবং ২টি এন্ড্রয়েট ও ১টি বাটন ফোন,৫টি সীম কার্ড,নগদ ছয় হাজার ছয়শত টাকা জব্দ করা হয়। র‍্যাবের হাতে আটককৃতরা হলেন, পেকুয়া রাজাখালীর মোঃ আনছারুল ইসলাম এবং পেকুয়া বারবাকিয়ার আমিনুর রশিদ। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে,আনছারুল ইসলাম রাজাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও আমিনুর রশিদ পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category