শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন -শরীফ আহমেদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

মো:আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ:- উন্নয়নের ধারা অব্যাহত রাখতে
নৌকায় ভোট দিন -শরীফ আহমেদ নৌকার জয়, ফুলপুর তারাকান্দার জয়,নৌকার জয়,গণমানুষের জয় এই স্লোগান নিয়ে ফুলপুর ও তারাকান্দা উপজেলায় প্রচার প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শরীফ আহমেদ। নৌকার বিজয় নিশ্চিত করতে তিনি নিজে ও তার পক্ষ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিন- রাত বিভিন্ন ইউনিয়ন ও হাট বাজার এবং মানুষের দ্বারে দ্বারে প্রচার প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ২৬ ডিসেম্বর তারাকান্দা উপজেলায় ১নং তারাকান্দা (ধলিরকান্দা বাজার)ইউনিয়নের বিভিন্ন জায়গায় পথসভা ও নৌকার প্রচার-প্রচারণা গণসংযোগ করেন ফুলপুর তারাকান্দার নৌকার মাঝি শরীফ আহমেদ। তিনি এসময় উপস্থিত সকলকের উদ্দেশ্য বলেন,আগামী ৭ই জানুয়ারি (রবিবার) নৌকা মার্কার ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখুন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সহযোগিতা করুন। পাশাপাশি ফুলপুর ও তারাকান্দা উপজেলায় উন্নয়ন তরান্বিত করতে ভূমিকা রাখুন। উল্লেখ্য -দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭, ময়মনসিংহ-২(ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শরীফ আহমেদ তিনি বর্তমানে বাংলাদেশ সরকারের গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category