বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

ঈদ-উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ Time View

ঈদ-উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:-
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন নওগাঁর ধামইরহাট উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ধামইরহাট মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বিতীয়বারের নির্বাচিত সভাপতি জনাব মো. মুকুল হোসেন।

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি,সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক। বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ও পবিত্র ঈদুল ফিতরে শুভেচ্ছা আমি ধামইরহাটের জনগণসহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।

প্রধান শিক্ষক মো. মুকুল হোসেন শুভেচ্ছা বার্তায় বলেন,দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে।ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।আসুন ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলে এক সাথে মিলেমিশে কাজ করি। মুসলিম-বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ,ঈদ মানে উৎসব,ঈদ মানে সাম্য, ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়,ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন।এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে,সারা বিশ্বে।ঈদ শান্তি,সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।পবিত্র ঈদুল ফিতর এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ। “ঈদ মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে।

তিনি আরও বলেন, আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণে এগিয়ে আসি । দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেফাজত করেন। সকলকে “ঈদ মোবারক”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category