বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

ইপিজেড থানায় নতুন ব্যারাক ও বৈঠকখানা’নোঙর’এর উদ্বোধন করেন পুলিশ কমিশনার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

নিজস্ব প্রতিবেদক: ২৬ নভেম্বর ২০২৩,:-সিএমপি’র ইপিজেড থানা প্রাঙ্গণে স্থাপিত গোলঘর ‘নোঙর’ ও ৩য় তলার সম্প্রসারিত ব্যারাক ভবনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার),পিপিএম (বার) ।
২৬ নভেম্বর বিকেলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।
পুলিশ কমিশনার এসময় বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং ব্যারাকটির নির্মাণ কাজে সার্বিক সহযোগিতার জন্য তাঁকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনা(বন্দর)শাকিলা সোলতানা। এসময় থানায় স্থাপিত সার্ভিস ডেলিভারি সেন্টার,নারী ও শিশু হেল্প ডেস্ক, মহিলা হাজতখানা,মুক্তিযোদ্ধা কর্নার,দেয়ালিকা স্থাপন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে থানা এলাকায় স্থাপিত সিসি ক্যামেরা সহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ,অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা;উপ-পুলিশ কমিশনার (সদর)মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডি আই জি পদে পদোন্নতিপ্রাপ্ত),ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোসাইন,ওসি মোঃ জামাল উদ্দিন সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category