বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

ইউটিউব দেখে ধানখেতে গাঁজা চাষ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৭০ Time View

ইউটিউব দেখে ধানখেতে গাঁজা চাষ

ইয়াসিন আরাফাত,ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি:-৩০ মার্চ,২০২৬ ইং রোজ সোমবার চাঁদপুরের ফরিদগঞ্জে ধানখেতের আইলে অভিনব কায়দায় গাঁজা চাষ করার অভিযোগে বিল্লাল হোসেন(৪০)নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার(২৯ মার্চ)রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন সাইসাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।তিনি দীর্ঘদিন ধরে তার নিজ জমির ধানখেতের আইলে ধান গাছের আড়ালে নিষিদ্ধ মাদক গাঁজার চাষ করে আসছিলেন।এমতাবস্থায় ফরিদগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তারা বিল্লাল হোসেনের বাড়িতে ও জমিতে অভিযান পরিচালনা করেন।অভিযানে তার মালিকানাধীন জমি থেকে চাষাবাদকৃত অন্তত ২৫ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল স্বীকার করেছেন যে,তিনি ইউটিউব দেখে গাঁজা চাষের কৌশল রপ্ত করেন এবং অধিক লাভের আশায় এই অবৈধ পথে পা বাড়ান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো: হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ২৫ টি গাঁজা গাছসহ বিল্লালকে আটক করেছি।ধানখেতের আইলে এমন চাষাবাদ সাধারণ মানুষের নজর এড়িয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ধানখেতে গাঁজা চাষের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইউটিউব দেখে কৃষিকাজের বদলে মাদক চাষের এমন ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে।পুলিশ জানায়,মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category