বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

আশ্রয়ণ কেন্দ্রে সেনাবাহিনীর রান্নাকরা খাবার বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১০০ Time View

মোঃ নুর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি::লক্ষ্মীপুরে বন্যা দুর্গতের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। রাত সাড়ে ৮ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার (১২নং ওয়ার্ড) লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রের ৬০ পরিবারের মাঝে এ রান্না-করা খাবার বিতরণ করা হয়।

কুমিল্লা সেনানিবাসের (১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) ক্যাপ্টেন শাহ্ মোহতাসিম রহমানের তত্ত্বাবধানে এ রান্নাকরা খাবার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় বাবুল হাজী,মো. ইসমাইল পাটোয়ারী, তারেক মোল্লা, মো. জুয়েলসহ প্রমুখ।

লক্ষ্মীপুরে প্রতিদিন দুইটি আশ্রয়ণ কেন্দ্রে সেনাবাহিনীর উদ্যোগে রাতের বেলা রান্নাকরা খাবার বিতরণ করা হয়। এছাড়াও বন্যাদুর্গতের মাঝে শুকনো খাবার, ত্রাণ সামগ্রীসহ বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করে আসছে। দেশের প্রতিটি দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সেবাই নিয়োজিত রয়েছে।

উল্লেখ্য: লক্ষ্মীপুর জেলা জুড়ে প্রায় ৮ লাখ মানুষ টানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যার পানিতে মানবেতর জীবন-যাপন করছে। এসব মানুষ বেশিরভাগ বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্র উঠলেও, এখনও অনেক পরিবার দিশেহারা হয়ে এদিক-ওদিক ছুটাছুটি করছে। গত দুইদিন ধরে ধীরগতিতে বন্যার পানি নামতে শুরু করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category