বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

আঙ্গুলের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বললেন:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৮৩ Time View
Oplus_131072

আঙ্গুলের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বললেন:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুর জেলা প্রতিনিধি:-আঙ্গুলের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড ও কৃষকদের ১০ হাজার টাকার ঋণ মওকুফ করা হয়েছে বললেন, বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রপতি মন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

ফরিদপুরের নগরকান্দায় আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্রপতি মন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন,জনগণের ভোটের আঙ্গুলের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে।

আজ শুক্রবার(১৩ মার্চ)বিকালে নগরকান্দা উপজেলার তালমা মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তালমা,রামনগর,ও ডাংগি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন,এখনো আঙ্গুলের কালির দাগ পুরোপুরি মুছে যায়নি,তার আগেই আমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে।পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ কার্যক্রম শুরু হয়েছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরোও বলেন, আমার নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোন ধরনের অপকর্ম করে,তাকে কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাচ্ছের আলী ইছ,নগরকান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল,সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন,আশরাফ আলী মুন্সি,বদরুজ্জামান তারা মোল্লা,আসাদুজ্জামান মুন্নু চৌধুরী,এডভোকেট এ আর লিটন,হাবিব মৃধা, সাত্তার মন্ডল,রইসউদ্দিন চৌকিদার সহ স্থানীয় নেতা কর্মীগণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সালথা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার,সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সহ-সভাপতি শাহীন মাতুব্বর,সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান হিদুজ্জামান, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category