মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন র‍্যাডিকেলের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

মাইকেল দাশ,বিশেষ প্রতিবেদক:
সাম্প্রতিক সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সহিংসতা ঘিরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে মানবাধিকার সংগঠন র‍্যাডিকেল ইন্টার্ন্যাশনাল।

সংস্থার প্রতিষ্ঠাতা ও মহাসচিব এস এম ইকরাম হোসাইনের পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক ও মানবাধিকার নেতা আমিনুল হক বাবু ও মোহাম্মদ সাজ্জাত হোসেন,সংস্থার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকির হোসাইন জাকিসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এই সময় বক্তারা বলেন,নির্বাচন পরিস্থিতি ঘিরে রাজনৈতিক সহিংসতার কারণে এখন পর্যন্ত বাংলাদেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় ৩ শতাধিক যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে! সর্বশেষ রাজধানীর তেজগাঁওয়ের গোপীবাগে চলন্ত বেনাপোল এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় বর্বরোচিতভাবে ৪ জনের মৃত্যু হয়, যার সঠিক তদন্ত ও দোষীদের বিচারের আওতায় এখনো আনতে ব্যর্থ প্রশাসন।

তারা আরো বলেন,আমরা বিশ্বজুড়ে ফিলিস্তিন, ইউক্রেনের মানবাধিকার লঙ্গনের কথা বলছি; রাষ্ট্রীয় শোক পালন করছি, কান্নার আহাজারিতে ভাসছে আমাদের সোশ্যাল মিডিয়া; অথচ নিজ দেশে ক্ষমতার মোহে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছি, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছি! এদেশে সাধারণ মানুষের যেনো পলিটিক্যাল সায়েন্স ল্যাবের গিনিপিগ; যার যেভাবে যখন খুশি এক্সপেরিমেন্ট করেই যাচ্ছে।

এ সহিংসতা বন্ধ ও দোষীদের চিহ্নিত করে যথাযথ বিচারের আওতায় আনার আগ পর্যন্ত কর্মসূচি ঘোষণা করে মহাসচিব এস এম ইকরাম হোসাইন বলেন; এদেশে সাধারণ মানুষের জীবন কারও মসনদের রসদ নয়; আমরা কারো ক্ষমতায়নের সিঁড়ি নই। আমরা আমাদের জীবনের নিরাপত্তা,আমাদের মা-বোনদের সম্ভ্রমের নিরাপত্তা – আমাদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা চাই।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন,সংস্থার সহ-প্রকাশনা সম্পাদক শফিউল আকবর,সহ- তথ্য ও গবেষণা সম্পাদক ইশাদ মান্নান,সদস্য ইমরান বিন আজিজ, সদস্য ইমরান হোসাইন,মইনুদ্দিন রহমানসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category