মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

সার্বিক কর্ম মুল্যায়নে আবারো পঞ্চগড় জেলায় জুলাই/২৪ মাসের শ্রেষ্ঠ থানা, বোদা থানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৯১ Time View

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় ::বোদা থানা এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, চুরি, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, জায়গা জমি নিয়ে বিরোধ সহ প্রভৃতি অপরাধ নির্মুল করতে অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বোদা থানা পুলিশ।

এরই স্বীকৃতি হিসেবে অদ্য ২৮/০৮/২০২৪ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকার সময় পঞ্চগড় পুলিশ লাইন্সে পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে টানা ছয় বার শ্রেষ্ঠ থানা হিসেবে বোদা থানাকে নির্বাচিত করে অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

একই সাথে সার্বিক কর্মমুল্যায়নে বোদা থানার এসআই মোঃ মঞ্জুরুল ইসলামকে শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়। পঞ্চগড় জেলার মান্যবর পুলিশ সুপার জনাব এস.এম সিরাজুল হুদা, পিপিএম-বার পুরস্কার প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার, অর্থ ও প্রশাসন(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব আমিরুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব রুনা লায়লা সহ সকল থানা অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category