সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

সাভারে ডাকাতের গুলিতে নিরাপত্তাকর্মী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

সাভারে ডাকাতের গুলিতে নিরাপত্তাকর্মী নিহত

মোঃশান্ত খান ঢাকা জেলা প্রতিনিধিঃ-সাভারের আশুলিয়া ডাকাতের গুলিতে আব্দুল কাদের নামে নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) ভোর রাতে উপজেলার আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়ার দেওয়ান বাড়িতে এঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়,ভোর রাতে দেওয়ান বাড়িতে একদল ডাকাত মামুন দেওয়ানের কারখানা,মালেক দেওয়ানের বাড়ি ও আমির দেওয়ানের বাড়িতে প্রবেশ করে। এসময় দেওয়ান বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল কাদের ডাকাতদের দেখে চিৎকার দেয়। পরে এলাকাবাসী বিষয়টি বুঝতে পারলে ডাকাতরা ওই নিরাপত্তাকর্মীকে এলোপাথারী গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ওই নিরাপত্তাকর্মীকে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে চিৎিসকরা মৃত ঘোষনা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক আর উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে আশুলিয়া থানার ওসি এফ এম সায়েদ বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের আটকের চেষ্টা চলছে।

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category