সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

সাবেক আইজিপি বেনজির এর বান্দরবানের সকল সম্পত্তি জেলা প্রশাসনের তত্বাবধানে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৯৫ Time View

মোঃ জোবাইর স্টাফ রিপোর্টার :: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামে বান্দরবানের সকল সম্পত্তি আদালতের নির্দেশে তত্ত্বাবধানে নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।এর মধ্যে রয়েছে বাগানবাড়ি, গরু ও মৎস্য খামারসহ ২৫ একর বা ৭৫ বিঘা সম্পত্তি।

আজ বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের সমন্বয়ে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে একটি দল সদর উপজেলার সুয়াল ইউনিয়নের মাঝেরপাড়া এলাকার সেসব সম্পত্তিতে সাইনবোর্ড টানিয়ে দিয়ে আসেন। সে সঙ্গে বাগানবাড়িতেও তালা লাগিয়ে দেন।

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, আদালতের নির্দেশনার পর বেনজীর আহমেদের সম্পত্তিগুলো তত্ত্বাবধানে নেওয়া হয়েছে এবং এসব সম্পত্তি থেকে যা আয় হবে, তা সরকারের কোষাগারে জমা হবে।

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, আজ বৃহস্পতিবার থেকে এই জমির রিসিভার নিয়োগ হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মঞ্জুরুল হককে আহ্বায়ক করে একটি আট সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এখন থেকে এই বিষয়ে সার্বিক তদারকি করার পাশাপাশি সব আয়-ব্যয়ের হিসাব দুদকের মাধ্যমে আদালতে উপস্থাপন করবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মঞ্জুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপপরিচালক এম এম শাহনেয়াজ, জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, বিভাগীয় বন কর্মকর্তা মো.আবদুর রহমানসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সম্পত্তি দুদক খুঁজে বের করার মধ্যে বান্দরবানেও বিশাল সম্পত্তির খোঁজ মেলে। বান্দরবান সদর উপজেলার সুয়ালকে ৫০ একর ও লামায় প্রায় ১০০ একর সম্পত্তির রয়েছে বলে স্থানীয় অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন জেলার সুয়ালকে ২৫ একর সম্পত্তির নথি খুঁজে পায়। অন্তত ২০ কোটি টাকা মূল্যের এসব সম্পত্তিই আজ তত্ত্বাবধানে নিল বান্দরবান জেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category