সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

সাতক্ষীরার শ্যামনগরে বাঘের ধাওয়ায় লোকালয়ে হরিণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৫ Time View

মাসুদ পারভেজ স্টাফ রিপোর্টারঃ

বাঘের ধাওয়ায় সুন্দরবন থেকে নদী সাতরে লোকালয়ে আসার পথে একটি হরিণকে উদ্ধার করে তা অবমুক্ত করেছে বনবিভাগ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদীতে একটি হরিণকে সাতরে পার হতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে বনবিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের সদস্য ও সিপিজি সদস্যরা তা উদ্ধারের চেষ্টা চালায়।

দীর্ঘ সময় চেষ্টার পর হরিণটিকে উদ্ধারপূর্বক সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম।

তিনি বলেন, বাঘের তাড়া খেয়ে খলিসাবুনিয়া থেকে একটি হরিণ খোলপেটুয়া নদী সাতরে গাবুরা এলাকার দিকে আসছিলো। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্পীডবোটে চড়ে সেখানে পৌছায় বনবিভাগের সদস্যরা। প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর হরিণটিকে উদ্ধার করতে সমর্থ হয় তারা।

স্থানীয়দের বরাত দিয়ে বনবিভাগের এই কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের মানুষখেকো বাঘ প্রায়ই এই এলাকায় হরিণসহ নানা পশুপাখির ওপর শিকারের উদ্দেশ্যে আক্রমন করে। এটিও তারই একটি অংশ। হরিণটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সাতক্ষীরা রেঞ্জ সহকারী কর্মকর্তা নুর আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category