মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু

জামাল হোসেন
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৭৩ Time View

বেনাপোল প্রতিনিধি::ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল বন্দরে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসারা হলেন-সাহিদা খাতুন(০৯),সুবর্ণা রয় (০৮),মিরাজ হোসাইন রিমন(১৭),মোঃ আবু জুবাইদা সান (১৮),স্নিগ্ধা বিশ্বাস (১৫),ইয়াসির আরাফ (০৭),ইন্দ্রজিৎ মন্ডল (১৪),প্রান্ত মন্ডল (১৬),আপন বিশ্বাস (১৮) ,মিহির জোয়দার (১৮),খাইরুল ইসলাম (১৯),সৈকত আলম (১৯),আবিদ আহমেদ(০১),শিলা আক্তার (২০),টপা খানম (১৬),

আজমিরা আক্তার খাতুন(০৯),টুম্পা মন্ডল (১১),সুমাইয়া আক্তার (১৫),দিঘি বিশ্বাস (১০),সোনিয়া আক্তার (১৭) ও সুমাইয়া আক্তার (১৭)। এরা যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, ঢাকা, কেরানিগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার ও নড়াইল জেলার বাসিন্দা। আইনি সহায়তা দিতে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহন করেছে। দেশের বিভিন্ন সীমান্তপথে তারা ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল।

জাস্টিজ অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্তপথে দালালের মাধ্যমে তারা ভারতে যান। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।

পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তাহলে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, ভারত ফেরত ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

প্রেরক : মো. জামাল হোসেন।

বেনাপোল প্রতিনিধি, যশোর।

তারিখ – ১৯/০৩/২০২৫

মোবাইল – ০১৭১৩-০২৫৩৫৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category