
মোরেলগঞ্জে বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে
আবরার ফয়সাল,মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ-
বাগেরহাটের মোরেলগঞ্জে এক শ্রমিকের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। সোমবার ভোর রাত ৪টার দিকে পঞ্চকরণ গ্রামের শ্রমিক হাফিজ শিকদারের ঘরটি পুড়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগ,ঘরে কেউ না থাকার সুযোগে শত্রুপক্ষের লোকেরা পরিকল্পিতভাবে রাতে অগ্নিসংযোগ করেছে। এতে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন,অগ্নিকাণ্ডের খবর শুনে নিকটস্থ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।