সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজা সহ আটক -১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৯৮ Time View

কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী) প্রতিনিধি :: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাজা ও একটি মোটরসাইকেল সহ এক যুবককে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঈশ্বর বড়ুয়া গ্রামের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জিয়ারুল ইসলাম (২৬) সদর ইউনিয়নের পশ্চিম বাগভান্ডার গ্রামের দুলাল মিয়ার পুত্র।পুলিশ সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে ভূরুঙ্গামারী থানার উপ পরিদর্শক (এসআই) মিতু আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল সদর ইউনিয়নের বাড়ুইটারী গ্রামে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় জিয়ারুল। পরে পুলিশ তাকে ধরার জন্য ধাওয়া করে পার্শ্ববর্তী ঈশ্বর বড়ুয়া গ্রামের বটতলা এলাকা থেকে আটক করে।

এসময় দুটি কালো রঙের ব্যাগে থাকা ২৩ কেজি গাঁজা ও একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category