শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

বিরলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরন

সাদেকুল ইসলাম
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৬৮ Time View

বিরল(দিনাজপুর)প্রতিনিধি::২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় গ্রীষ্মকালীন মুগডাল ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বিরল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় বিরল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাফা হাসান ইমাম, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ বরকতুল্ল্যাহ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবু হানিফ প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম বলেন,

এ মৌসুমে মুগডাল আবাদ করার জন্য ৩০ জন কৃষকের মধ্যে মুগডালের বীজ ৫ কেজি, রাসায়নিক সার পটাশ ৫ কেজি এবং ডেব ১০ কেজি জনপ্রতি কৃষকের মাঝে বিতরন করা হয়।

আউশ ধান আবাদের জন্য ৭০০ জন কৃষককে নির্ধারন করা হয়েছে। জন প্রতি কৃষককে ধান বীজ ৫ কেজি, রাসানিক সার পটাশ ১০ কেজি এবং ডেব ১০ কেজি করে বিতরন করা হবে।  

প্রেরক-
সাদেকুল ইসলাম,
বিরল-দিনাজপুর।
01764906966

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category