মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

বারহাট্টায় লড়ি চাপায় এক শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১০০ Time View

বারহাট্টায় লড়ি চাপায় এক শিশুর মৃত্যু

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনা বারহাট্টা উপজেলায় গোপালপুর গরুর বাজারের পাশে লড়ি চাপায় ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ২২ মার্চ শুক্রবার বেলা ৩ ঘটিকায় এই ঘটনাটি ঘটে। শিশুটির নাম অনন্ত। সে সুনামগঞ্জ মধ্যনগর উপজেলা মাছিমপুর গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে। অভাবের কারণে শিশুটির বাবা মা ঢাকায় থাকে। ছেলেটি তার নানা বাড়ি গুমুরিয়াতে থাকতো। তার নানি রহিমার সাথে বাজারে এসে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। শিশুটি রাস্তার পাশদিয়ে যাওয়ার সময় মোহনগঞ্জ গামী একটি বালি বুঝায় লড়ি এসে চাপা দেয়ায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

ঘটনাস্থলে গিয়ে লাশের পাশে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। কেউ কেউ লড়ির ড্রাইভার কে খুঁজতে মরিয়া।

উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন জ্বালিয়ে দেয়,পরে ফায়ারসার্ভিস অফিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

শিশুটির নানা মোঃ ছাইকুল মিয়া বলে আমি এই শিশু হত্যার বিচার চাই। আমার নাতি মারা গেছে উল্টা আমরাই মার খাচ্ছি। পুলিশ আমাদের কে পিটিয়ে রক্তাক্ত করেছে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন,ঘাতক লড়ি ড্রাইভার কে আটক করা হয়েছে
নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category