বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

বরগুনায় নৌকার প্রচারণা ক্যাম্পে অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ Time View

গোলাম রাব্বি,বরগুনা প্রতিনিধি:
বরগুনা-১ (বরগুনা সদর – আমতলী – তালতলী) আসনের নৌকা মার্কার প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর তিনটি প্রচার ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ৭ই জানুয়ারীর নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে ভীতিকর পরিস্থিতি তৈরি করতে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছেন প্রশাসন।

ঘটনাস্থল গুলোতে গিয়ে জানা গেছে,শুক্রবার (০৫ জানুয়ারী) ভোর রাতে সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি বাজার ও ৩ নং ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া বাজারের নৌকা প্রতীকের নির্বাচনি প্রচার ক্যাম্পের তালা ভেঙে এবং বুর্জিরহাট বাজারের নৌকার ক্যাম্পটির কাঠের দরজায় অগ্নিসংযোগ করা হয় বলে ধারণা করছেন স্থানীয় এলাকাবাসী ও নৌকা প্রতিকের সমর্থকরা।বুর্জিরহাট বাজারের নৌকার ক্যাম্পটির দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও অপর দুটি ক্যাম্পের ভিতরে থাকা টেবিল,চেয়ার,ব্যানারসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।

এ বিষয়ে ৩নং ফুলঝুড়ি ইউনিয়নে নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ইলিয়াস হোসেন বলেন,প্রতিদিনেরমত গতরাতেও আমরা প্রচারক্যাম্পে তালা দিয়ে যে যার বাড়ি চলে যাই। পরে সকালে খবর পাই রাতেই আমাদের তিনটি প্রচারক্যাম্পে আগুন লাগিয়ে দিয়ে পোড়ানো হয়েছে।পড়ে ক্যাম্পে এসে দেখি ক্যাম্পের তালা ভাঙা ও ভিতরে আসবাবপত্রগুলো পোড়ার অবস্থায় দেখতে পাই।

এ ঘটনার বিষয়ে বরগুনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা বলেন আমাদের ঐ সমস্ত এলাকায় নৌকার ভোট বেশি।

এই কারণে যারা বিদ্রোহী ও স্বতন্ত্রপ্রার্থী আছেন বিশেষ করে ঈগল মার্কার প্রার্থী সাথে জামাত-বিএনপি ঢুকে তারা একজোট হয়ে রাতের আঁধারে নৌকা মার্কার নির্বাচনি প্রচারণা ক্যাম্পে অগ্নিসংযোগ ঘটিয়েছে।যাতে এলাকায় আতঙ্কে সৃষ্টি হয়,এবং যাতে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে না আসেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি,কে বা কাহারা ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে এখনো সনাক্ত করা সম্ভব হয়নি তবে সনাক্তের চেষ্টা চলছে। আগামী ৭ ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে ভয়ভীতি সৃষ্টি করতে হয়তো এ অগ্নি সংযোগ করা হতে পারে।যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category