সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

বণিক সমিতির সভাপতিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৯৯ Time View

স ম জিয়াউর রহমান:: চাঁদাবাজি ও জায়গা দখল চেষ্টার অভিযোগে রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব ছালামত আলীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় অন্য আসামিরা হলেন কামাল মিয়া, খোরশেদ উল্লাহ ও প্রণব কুমার চক্রবর্তী।
এছাড়া ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গতকাল ১১ জুলাই বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন একই সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, রিয়াজউদ্দিন বাজার রহমতুন্নেছা রোডস্থ আশরাফ মার্কেটে প্রবেশ করে ভবন নির্মাণের জন্য লাগানো লোহার অ্যাঙ্গেল কেটে ফেলা হয়। এছাড়া কাজে থাকা শ্রমিকদের মারধরপূর্বক বের করে দেওয়া হয়। পাশাপাশি জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করা হয় এবং ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

চাঁদা না দিলে আসামিরা মামলার বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category