সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

ফেনী ও কুমিল্লায় ত্রাণ বিতরণ করলেন উপদেষ্টা এম সাখাওয়াত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৭৪ Time View

নিজস্ব প্রতিবেদক :: ফেনী ও কুমিল্লা জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন।

রোববার (২৫ আগস্ট) ফেনী জেলার মহীপাল সেনানিক্যাম্প এবং কুমিল্লার আলেখাচরে ত্রাণ বিতরণকালে উপদেষ্টা এম সাখাওয়াত বলেন,’ ফেনী ও কুমিল্লায় বন্যার অবস্থা উন্নতি হচ্ছে। বন্যা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার বন্যা নিয়ন্ত্রণে ও বন্যার্তদের দুর্ভোগ কমাতে আন্তরিকভাবে কাজ করছে।’

এসময় বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান বিগ্রে. জেনারেল মোঃ জিয়াউল হক, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান, পুলিশ সুপার সাইদুল ইসলাম, এইচ এন্ড এইচ ফাউন্ডেশন এর সভাপতি এম সাফাক হোসেন, মহীপাল সেনাক্যাম্পের বিগ্রে. জেনারেল শামসুল আরেফিন, বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের চেয়ারম্যান আবুল হোসেন, বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তাপস প্রামানিক, বাংলাদেশ জুট এসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপদেষ্টা এম সাখাওয়াত নিজ উদ্যোগ ও বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন, বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশন, বাংলাদেশ জুট এসোসিয়েশন এবং এইচ এন্ড এইচ ফাউন্ডেশন, এস এস গ্রুপ, পিএসও, প্রাণ আরএফএল ও বিজিএমইএ এর সহায়তায় মোট প্রায় ৭,৭০০ পরিবারের ত্রাণ বিতরণ করা হয়। এর মধ্যে ছিলো চাল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, চিপস,মোমবাতি, লাইটার,চিড়ার মোয়া, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ফিটকিরি ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category