রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

প্রেসক্লাব যশোরের নির্বাচন টুকুন সভাপতি ও তৌহিদুর রহমান পুণরায় সম্পাদক নির্বাচিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৮৯ Time View

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :: প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৩ ভোট ও সাধারণ সম্পাদক পদে এস এম তৌহিদুর রহমান ৪৮ ভোট পেয়ে পুণরায় নির্বাচিত হয়েছেন। তারা দুজনেই বর্তমান সভাপতি ও সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তাদের প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে ফারাজী আহমেদ সাইদ ২২ ভোট ও সাধারণ সম্পাদক পদে আহসান কবীর ৩৮ ভোট পেয়ে বিজিত হয়েছেন।

শনিবার প্রেসক্লাব যশোরে সকাল ১০ টা থেকে বিকেল ৩টায় আনন্দমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেলে এ ফলাফল প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইসহক।

এছাড়া সহ-সভাপতির দুই পদে ওহাবুজ্জামান ঝন্টু ৪৬ ও শেখ দিনু আহমেদ ৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ দুই পদে পরাজিত প্রার্থী শেখ আব্দুল্লাহ হুসাইন ৩৫ ভোট ও সৈয়দ শাহাবুদ্দিন আলম ৩৪ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদকের দুই পদে জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। কোষাধ্যক্ষ পদে জাহিদ আহম্মেদ লিটন ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী হাবিবুর রহমান রিপন ৩৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

দপ্তর সম্পাদক পদে আব্দুল কাদের ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তহীদ মনি পেয়েছেন ৩৭ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী মনিরুজ্জামান মনির পেয়েছেন ২৮ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে শহিদ জয় ৬১, হাবিবুর রহমান মিলন ৫৫, সফিক সায়ীদ ৫২, সাইফুর রহমান সাইফ ৪৯, শিকদার খালিদ ৪৬ ও আব্দুল ওয়াহাব মুকুল ৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে পরাজিত প্রার্থী এহসান উদদৌলা মিথুন পেয়েছেন ৪৪ ও মোকাদ্দেছুর রহমান রকি পেয়েছেন ৩৯ ভোট।

এবারের নির্বাচনে ৮৬ জন ভোটারের মধ্যে ৮৬ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category