শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

পাইকগাছায় জমি নিয়ে বিরোধে মারামারিতে উভয় পক্ষের ৭ জন আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা :- পাইকগাছায় জমি নিয়ে বিরোধে মারামারিতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। একটি পক্ষ পাইকগাছ হাসপাতালে অপর পক্ষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি শনিবার সকাল সাতটায় উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে। জানাগেছে, উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠ পুর গ্রামের জাহিদুল ইসলাম (৪২) সাথে সাবেক ইউপি সদস্য রেজাউল শেখের জমি সংক্রান্ত ববিরোধ চলে আসছে। শনিবার সকাল সাতটার দিকে  জাহিদুল শেখ তার ২০/৩০ লোকজন নিয়ে জমি দখল করতে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাবেক ইউপি সদস্য লোকজন বাঁধা দিলে মারামারিতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। জাহিদুল শেখদের আহতরা হলেন, জাহিদুল শেখ(৪২), বদর উদ্দীন শেখ(৫০), নুর ইসলাম শেখ (৪২), শাহিদা বেগম(৩০) আহত হয়ে পাইকগাছা হাসপাতালে ভর্তি হয়েছে। অন্য দিকে রেজাউল পক্ষের  আহতরা তরিকুল ইসলাম (২৫),রফিকুল ইসলাম (২৭),জাকির হোসেন (৩০) আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।  এ ঘটনায় জাহিদুল ইসলাম জানান, পাইকগাছা দেওনী আদালতের আদেশ অনুযায়ী আমরা জমি দখল করতে যাই। তখন প্রতিপক্ষরা আমাদের উপর হামলা করে। অপর পক্ষের রেজাউল জানান, তাদের নিম্ন আদালতের রায় জেলা জজ আদালত স্থগিত করেছে এবং বর্তমান জরিপ আমাদের নামে রযেছে। তারা জমি দখল করতে আসলে আমারা বাঁধা দিলে আমাদের উপর হামলা করে। এঘটনায় উভয় পক্ষ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছিল। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, মারামারীর ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category