শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৩১ Time View

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সম্রাট আলাউদ্দিন,ধামরাই(ঢাকা) প্রতিনিধি:-ঢাকার ধামরাইয়ে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মো.জাহিদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় বাংলাদেশ জাতীয় বেতার অফিস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।মৃত মো. জাহিদুল ইসলাম ঢাকার আশুলিয়ার গাজীরচর আয়নাল মার্কেট এলাকার মরহুম রাজা মিয়ার ছেলে। পুলিশ জানায়, সকালের দিকে বাড়ি ফেরার পথে ধামরাই কেলিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা আরোহী আহত অবস্থায় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।সাভার হাইওয়ে থানার এস আই বাবুল হোসেন জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গেলে পেছনে থাকা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান চালক জাহিদুল ইসলাম। তার সঙ্গে থাকা অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category