মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

ধামরাইয়ে রড সিমেন্ট ব্যবসায়ীকে মারধরের পর টাকা লুট

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৮৩ Time View

সম্রাট আলাউদ্দিন :: ধামরাইয়ে জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জেরে রড সিমেন্ট ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধর করে টাকা লুটের অভিযোগ উঠেছে। এবিষয়ে থানায় অভিযোগ করলে আবারও মারধরের শিকার হয়েছেন রড সিমেন্ট ব্যবসায়ী আজিজুর রহমান পলাশ (৪৫) ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার উদয় বণিক (৪২)।আজিজুর রহমান পলাশের অভিযোগ শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় মারধর ও হুমকির বিষয়ে অভিযোগ করার দুই দিন পর ধামরাই সেন্ট্রাল স্কুলের ভিতর আটকে রেখে মারধর করেছেন আজগর আলী ও তার ছেলেরা।

তিনি বলেন, আমার চাচা শশুড় আজগর আলী নেতৃত্বে আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমার স্ত্রীর নামে ও আজগর আলীর নামে লিখে দিতে আমাকে বিভিন্ন সময়ে চাপ প্রয়োগ করে আসছিলো। গত (২০ এপ্রিল) বিকেলে আমার ছেলে আদিল জাওয়াদ (১২) ও মেয়ে আদিবা আজরা জাবিন (৯) কে আমার বাড়িতে দিয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে যায় আমার শ্যালক।

পরে আমি সন্ধ্যায় থানায় গিয়ে অভিযোগ করি। থানায় অভিযোগ দেয়ায় আজগর আলী তার ছেলে শাহাদাৎ, শামীম, আমার শ্যালক ইউসুফ, রফিক হাজীর ছেলে শাহীন ও আইঙ্গনের নয়নকে নিয়ে এসে আমাকে ধরে নিয়ে বেধড়ক মারধর করেন।আহত পলাশের বোন জানায়, আমার বাবা নাজির উদ্দিন ধামরাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন, আমার ভাইয়ের চাচা শশুড় ওই আজগর আলী আমাদের সম্পদ তার নামে জোড় করে লিখিয়ে নিতে চায়। আমার ভাই তার এই প্রস্তাবে রাজি না হওয়ায় সে আমার ভাইয়ের উপর দুই দুই বার হামলা করে। থানায় অভিযোগ দেয়ার পরে আমার ভাইকে একবার সেন্ট্রাল স্কুলে তারপর তাদের গ্যারেজে আটকিয়ে ইট ও দেশী অস্ত্র দিয়ে প্রচন্ড মারধর করে। আমার ভাইয়ের ম্যানেজারকেও মারধর করে এবং তার সাথে থাকা সিমেন্ট বিক্রির এক লক্ষ পয়ষট্টি হাজার টাকা ছিনিয়ে নেয়।হামলায় আহত উদয় বণিক জানান, পলাশ ভাইয়ের জমি জোড় করে লিখে নেওয়ার জন্য ভাইকে আটকায়ে জোড় করে সিগনেচার নিতে চায় আজগর আলী, আমি বাধা দিলে ভাইকে আর আমাকে বেধড়ক মারধর করেন। আমার কাছে সিমেন্ট বিক্রির এক লক্ষ পয়ষট্টি হাজার টাকা ছিলো সে টাকাও তারা ছিনিয়ে নেয়।

অভিযোগের ব্যাপারে জানতে আজগর আলীকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি এবং তার রাইসমিলে গেলেও তাকে পাওয়া যায়নি।এবিষয়ে ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক পাবেল মোল্লা জানান, পারিবারিক একটা বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এঘটনায় কোন মামলা হয়নি। দুই পক্ষই অভিযোগ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category