শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

দেবহাটায় স্পন্সরশিপ ২৫০ জন শিশুর জন্মদিন পালন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১১৫ Time View

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় স্পন্সরশিপ শিশুদের জন্মদিন বার্থডে বাউন্স ব্যাক উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দেবহাটা ফুটবল মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। এতে সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ চন্দ্র ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, স্পনসরশিপ অফিসার হিরো গাইন, ভিডিসি সভাপতি উত্তম রায়। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সুশীলনের সিডিও মিজানুর রহমান, নীলকান্ত, জোৎস্না বালা, জুনিয়র সিডিও পিন্টু মন্ডল ও আকরাম ফারুক, অ্যাকাউন্টস অ্যান্ড এডমিন অফিসার বিদ্যুৎ মন্ডল, বিভিন ইউনিয়ন ফেসিলিটেটর, ২৫০ জন নিবন্ধিত শিশু ও ২৫০ জন মা। এসময় কেক কেটে শিশুদের জন্মদিন পালন করা হয়। এছাড়া শিশুদের আনন্দ দিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া শিশুদের জন্য স্কুল ব্যাগ ও খাতা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুশীলনের মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট মামুন হোসেন। উল্লেখ্য যে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আর্থায়নে সুশীলনের বাস্তবায়নে দেবহাটায় ৪ হাজার ৫ শত ৭০ জন স্পন্সরশিপ শিশু রয়েছে। এসব শিশু বেড়ে ওঠার জন্য স্বাস্থ্য, পুষ্টি সহ বিভিন্ন সেবা সহায়তা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category