সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

দেওয়ানগঞ্জের ইউএনও অফিসে বিড়ম্বনার শিকার সেবা গ্রহীতরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৬০ Time View

দেওয়ানগঞ্জ ইউএনও অফিসে বিড়ম্বনার শিকার সেবা গ্রহীতরা

দেওয়ানগঞ্জ প্রতিনিধি: দেওয়ানগঞ্জে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও সাক্ষাৎ পাওয়া যায় না দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্সের । এতে সেবা নিতে আসা মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে । স্ট্যান রিলিজ চাইছেন ভোক্তভোগীরা ।

নাম প্রকাশে অনিচ্ছু একাধিক প্রতিষ্ঠানের কর্মকর্তা অভিযোগ করে জানায় , ইউএনও দুপুর ১২ টা ছাড়া কখনো অফিসে আসেননা । সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ফাইল আটকা থাকে । দাপ্তরিক হয়রানির পাশাপাশি সাধারণ মানুষের হয়রানি যেনো আকাশচুম্বী । অফিসের দরজার দুইপাশে দুই আনসার দাঁড় করিয়ে রেখে দরজা বন্ধ করে অফিস করেন ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স। সাধারণ মানুষ ইউএনও মহোদয়ের সাথে দেখা করতে গেলে আনসাররা খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেয় ।

বেলতলী বাজারে এমদাদুল মিয়া বলেন, আমার দোকানের উপর একটি সরকারি গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যেকোনো সময় ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন ধরে দোকানের সমস্ত মালামাল সরিয়ে রাখা হয়েছে । ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছি । উপজেলার সমন্বয় মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এরপর গাছটি অপসারনের লিখিত আবেদনে উপজেলা চেয়ারম্যান স্বাক্ষর করেছেন। কিন্তু গত তিন মাস থেকে ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্সের দ্বারে দ্বারে ঘুরেও স্বাক্ষর নিতে পারিনি । পূর্বের কোন ইউএনও দেওয়ানগঞ্জে এসে দরজা বন্ধ করে, দরজার বাইরে দুই আনসার বাহিনী বসিয়ে রেখে অফিস করেননি।

ভুক্তভোগীরা আরো বলেন ইউএনও মহোদয়ের এই আচরণের বিরুদ্ধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category