শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

দীঘিনালায় জেএসএস-ইউপিডিএফ ঘণ্টাব্যাপী তুমুল বন্দুকযুদ্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৭৪ Time View

খাগড়াছড়ি প্রতিনিধি:-খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম নাড়াইছড়িতে জেএসএস (সন্তু লারমা) ও ইউপিডিএফ (প্রসিত) দলের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। এ সময় উভয় দলের মধ্যে আনুমানিক ২৫০ থেকে ৩০০ রাউন্ড গুলি বিনিময় হয়।বুধবার(২০ ডিসেম্বর) দুপুরে এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে,এতে তৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় এখনো প্রশাসনের কেউ পৌঁছাতে পারেনি।

জানা যায়,ইউপিডিএফ বিনা উস্কানিতে জেএসএস এর উপর হামলা চালায়। এতে দুই দলের মধ্যে গোলাগুলি শুরু হয়।এদিকে ইউপিডিএফের দাবি,জেএসএস ইচ্ছাকৃতভাবে ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন এলাকায় ঢুকে স্থানীয়দের নিয়ে মিটিং করে উত্তেজনা তৈরি করেছে। এর ফলেই এই গোলাগুলির ঘটনা ঘটে।এ ঘটনায় হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষ।
গোলাগুলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের নানা রকম তথ্য ভেসে বেড়ালেও তার কোন সত্যতা মিলেনি।এদিকে এরকম দুর্ধর্ষ ঘটনার পরও মুখ খুলতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category