
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:-
আন্তজার্তিক দুনীতি বিরোধী দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর শনিবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতিয় পতাকা উত্তোলন.মানববন্ধন,র্যালী,আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত অলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শহিদ ম্মৃতি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ অসিফ রহমান বিশেষ অতিথি’র বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি আশিষ মোমতাজ,দুর্নীতি দমন খুলনা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শামিম হাসান,যুদ্ধাকালীন কমান্ডার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক,আরো বক্তব্য দেন সাবেক সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও বান্দা কলেজিয়েষ্ট স্কুলের অধ্যক্ষ সৌমেন বিশ্বাস,মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরশাফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা রানী মজুমদার,দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব,প্রভাষক চন্দনা বিশ্বাস,রেবেকা হক,বিউটি বিশ্বাস,দিনেশ মন্ডল প্রমুখ।