শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

জয়পুরহাটে ইস্কুলে হত্যা মামলার আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৭৭ Time View

জয়পুরহাটে ইস্কুলে হত্যা মামলার আসামি গ্রেফতার

জয়পুরহাট জেলা প্রতিনিধি:জয়পুরহাট জেলার কালাই উপজেলার বিয়ালা বাজার এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ৮ টায় ইস্কুলে হত্যা মামলার আসামি জাকারিয়া (৩২)ও নুরুন্নবীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস দল জেলার কালাই উপজেলার বিয়ালা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ইস্কুলে হত্যা মামলার আসামি বিয়ালা পূর্ব পাড়া মহল্লার আবুল হাশেমের ছেলে জাকারিয়া (৩২) ও কেরামত আলীর ছেলে নুরুন্নবীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়,২০২০ সালের ২১ নভেম্বর বিকেলে কালাই থানাধীন মাত্রাই ইউনিয়ন এলাকায় পাঁকা রাস্তার উপর পৌঁছামাত্র জাকারিয়া ও নুরন্নবীসহ অজ্ঞাত কয়েকজন আসামি ফেরদৌস নামে এক ব্যক্তিকে পাঁকা রাস্তার উপর থেকে আনুমানিক ১ কি. মি. দূরে নিয়ে গিয়ে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা কেড়ে নিয়ে হত্যার উদ্দেশ্যে হাসুয়া ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

পরের দিন ফেরদৌসকে তার পরিবার অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে ফেরদৌস বিয়ালা মৌজার ধুনট পুকুর পাড়ে অবচেতন অবস্থায় পরে আছে। পরিবারের সদস্যরা আহত ফেরদৌসকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়। ফেরদৌসের অবস্থা আশংকাজনক হওয়ায় বগুড়া হেলথ সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই সালের ২৮ নভেম্বর ফেরদৌসের মৃত্যু হয়।

এ ঘটনায় কালাই থানায় একটি মামলা দায়ের করা হয় মামলায় কেবা কারা উল্লেখ করা হয়েছিল।আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে কালাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায়,র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category