
জেলা আওয়ামী লীগের সভাপতি ও অসাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল
ফজর আলী সিকদার,কোটালী পাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:-গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়,জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন আজম সহ আরো অজ্ঞাতনামা ৩২ শত নেতা কর্মীর বিরুদ্ধে শেখ হাসিনা পদত্যাগের পরে আন্দোলনরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সেনাবাহিনীর দ্বন্দ্বের জেরে সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয়া ও আরো একটি গাড়ি ভাঙচুরের বিরুদ্ধে মামলা দায়ের করায়,কোটালীপাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আওয়ামী লীগ অফিসের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় কোটালীপাড়া যুবলীগের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন।বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বলেন,জননেত্রী শেখ হাসিনাকে তার ইচ্ছার বিরুদ্ধে বন্দুকের মুখে পদত্যাগে বাধ্য করার কারনে গোপালগঞ্জ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী খোভে ফেটে পড়ে এবং বিক্ষোভ সমাবেশ করেন।সেই সুযোগে বিএনপির জামাতের কিছু কুচক্রী ব্যক্তিরা আওয়ামী লীগের আন্দোলনে প্রবেশ করে সেনাবাহিনীর একটি গাড়ি ভেঙে দেয়,অপরল একটি গাড়ি পুড়িয়ে ফেলে,আর সেই দোষ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক আজম ভাইয়ের উপরে চাপিয়ে দেয়া হয় এবং সাথে সাথে বিভিন্ন নেতাকর্মীদের উক্ত মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় বলে জানান তিনি।তিনি আরো জানান,আমরা এর তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছি এবং অবিলম্বে সকল প্রকার নেতাকর্মীদের মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানাচ্ছি।তিনি আরো বলেন, গোপালগঞ্জ একটি শান্তি প্রিয় অঞ্চল এখানে যদি কোন একটি আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করে হয়রানি করা হয়,তাহলে আমরা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বসে থাকবো না।তাহলে শান্তি প্রিয় গোপালগঞ্জে অশান্তির আগুন জ্বলবে।
এ সময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।