সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

জলঢাকায় স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৪২ Time View

২ নভেম্বর ২০২৩,মশিয়ার রহমান,নীলফামারী প্রতিনিধি :- নীলফামারীর জলঢাকায শয়নঘর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া গ্রামের নিজ বাড়ীর শয়ন কক্ষ হতে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃতরা হলেন,বিপুল চন্দ্র রায় (২৭) ও তাঁর স্ত্রী বৃষ্টি রানী রায় (২০)।বিপুল ওই এলাকার নারায়ণ চন্দ্র রায়ের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,প্রায় সাত মাস আগে পাশের কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা মেলাবর এলাকার বিকাশ চন্দ্র রায়ের মেয়ে বৃষ্টি রানীর সঙ্গে বিয়ে হয় বিপুলের। গত কয়েকদিন বিপুল ও বৃষ্টির মধ্যে পারিবারিক কলহ চলছিল। পরে বুধবার দুপুরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় তাঁরা।;বিকেল পর্যন্ত ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যায় প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে দেখতে পান বিপুল ঘরের চালার বাঁশের সঙ্গে ঝুলছেন ও বৃষ্টি বিছানায় পড়ে আছেন। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল আলম বলেন,একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তা ভেতর থেকে বন্ধ ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category