সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় হাসেম খাঁন ডাইভারসিফাইড জুট মিলস্ পুড়লো আগুনে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

ইমরান হক – স্টাফ রিপোর্টার:- চাঁদপুরের মতলব দক্ষিণে হাসেম খাঁন ডাইভারসিফাইড জুট মিলস্ লিমিটেডে আগুন লেগে মালামালসহ প্রায় ১৫৫টি মেশিন পুড়ে গেছে। সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী সাইনবোর্ড এলাকায় অবস্থিত জুট মিলে এ দুর্ঘটনা ঘটে। মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,সোমবার দিবাগত রাতে হাসেম খান ডাইভারসিফাইড জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের মধ্যে আগুন নির্বাপন করি। কিন্তু পুরো আগুন প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এ অগ্নিকান্ডের ঘটনায় মঙ্গলবার মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক মো: ওয়াসিফ খান। জিডি নং ১০৯২,তারিখ, ২৬/১২/২০২৩ খ্রি: হাসেম খান ডাইভারসিফাইড জুট মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: ওয়াসিফ খান জানান,সোমবার দিবাগত রাত ২:৩০ এর দিকে আমাকে ফোন করে জানায় মিলে আগুন লেগেছে। পাটের মালামাল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঢাকা থেকে এসে দেখি আগুনে মালামালসহ মিলের ১টি সাপনার,২টি ব্রেকার,২টি টিচার কার্ড,৫টি ড্রইং,৮টি স্পিনিং,৩টি রোলার,৩০টি পিসিশান,২টি টুইস্ট,৬৫টি তাত,১০টি রিপেয়ার তাত,১টি বৈদ্যুতিক সাব স্টেশন ও ১টি জেনারেটর সহ প্রায় ১৫৫টি ছোট বড় মেশিন কমবেশি পুড়ে গেছে। এতে আমাদের প্রায় ৩০-৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মিলের নামে অগ্রণী ব্যাংক শেরাটন শাখায় ২০ কোটি টাকার ঋণ রয়েছে। এ দুর্ঘটনায় আমার সব শেষ হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category