বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় নির্বাচন বর্জনের দাবিতে উপজেলা যুবদলের লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ Time View

ইমরান হক – স্টাফ রিপোর্টার :- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার চতুরা এলাকায় দোকানদার, গাড়িচালক এবং সাধারণ জনতার মাঝে লিফলেট বিতরণ করেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার জাকির হোসেন গাজী, ১৫নং ইউনিয়নের ইউপি সদস্য জহির হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক খাঁন, যুবদল নেতা রুবেল হোসেন গাজী প্রকাশে ভাগিনা রুবেল, পৌর যুবদল নেতা হাসান হোসেন,আরিফ হোসেন পাটওয়ারী, যুবদলনেতা রিয়াদ হোসেন সহ যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা। লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দরা বলেন,জনগণের স্বার্থে দেশের স্বার্থে ৭ তারিখের নির্বাচন বর্জনের দাবিতে আমরা লিফটের বিতরণ করছি,শেখ হাসিনার এক তরফা এবং ডামি নির্বাচন বর্জনের জন্য দেশবাসিকে আহ্বান জানাচ্ছি। আগামী ৭ তারিখ ভোটকেন্দ্রে না গিয়ে আমরা বিশ্ববাসীর কাছে প্রমাণ করবো এক তরফা নির্বাচন দেশবাসী মানে না,মানবে না। জনগণকে সাথে নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার অধীনে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category