মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

গ্যারেজের নৈশ্য প্রহরীকে শ্বাসরোধে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১০৪ Time View

ফয়সাল রহমান জনি ::গাইবান্ধার পলাশবাড়ীতে অটোরিকশা চার্জ দেওয়ার একটি গ্যারেজের নৈশ্যপ্রহরী দুদু মিয়াকে (৬০) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গ্যারেজ থেকে পাঁচটি অটোরিকশা চুরি করে নিয়ে যায় চক্রটি।

শনিবার (১৩ জুলাই) দিবাগত রাতে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের জিন্নু মিয়ার গ্যারেজে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দুদু মিয়া (৬০) পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে।
তিনি নুরে আলম জিন্নু নামের এক ব্যাক্তির গ্যারেজে নৈশ্যপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের জিন্নু মিয়ার একটি গ্যারেজ থেকে বেশ কিছুদিন আগেও অটোরিকশা চুরির ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় এলাকার একটি চোর চক্র শনিবার দিবাগত রাতে ওই গ্যারেজে পরিকল্পিতভাবে চুরির জন্য যায়। এসময় নৈশ্যপ্রহরী দুদু মিয়া বাঁধা দিলে তারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এসময় গ্যারেজে চার্জ দেওয়া পাঁচটি অটোরিকশা চুরি করে দ্রুত পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা চুরি করতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে একটি চোর চক্র। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category